Coochbehar
২১০টি রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি মুখ্যমন্ত্রীর
January 29, 2024
Reading...
কোচবিহার, ২৯ জানুয়ারি ২০২৪: কোচবিহারে ২১০টি রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি ১৯৮টি প্রকল্পের উদ্বোধনও করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।
মুখ্যমন্ত্রী জানান, "দীর্ঘদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের দাবি ছিল তাদের ভাষার মাধ্যমে শিক্ষার। আজ আমরা সেই দাবি পূরণ হল। ২১০টি রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি দেওয়া হল। এখন থেকে এই স্কুলের শিক্ষকরা বেতন পাবেন, পড়ুয়ারা সমস্ত সুযোগ সুবিধা পাবে।" তিনি আরও বলেন, "আমরা রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছি।
রাজবংশী ভাষা পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক ভাষা। এটি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় প্রচলিত।
