Belakoba
জলপাইগুড়ি সদর পশ্চিম জোনের ৮৫ তম জোনাল স্পোর্টস বেলাকোবায়
January 19, 2024
Reading...
শুক্রবার বেলাকোবা হাইস্কুলের মাঠে এই স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক। এদিন স্পোটর্স শুরুর আগে নৃত্য পরিবেশন করেন স্থানীয় এক ডান্স একাডেমি স্কুলের ছাত্রীরা। জানা গিয়েছে এদিনের খেলায় মোট ৩৫ টি স্কুল অংশগ্রহণ করেন। শুক্রবার এবং শনিবার দুই দিন ধরে বেলাকোবা হাইস্কুলের মাঠে এই খেলা চলবে বলে জানিয়েছে সদর পশ্চিম জোনের সম্পাদক দিপু চন্দ্র রায়।
এদিনের এই স্পোটর্স অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধক্ষ্য রনবীর মজুমদার সহ অনেকেই।
