THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ভোর রাতে হাতির হানা, বাড়ি থেকে ধানের বস্তা জঙ্গলে নিয়ে গেল হাতী

January 09, 2024 Reading...
সোমবার ভোর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের খাল পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে পাশের বৈকন্ঠ‍্যপুর জঙ্গল থেকে একটি বড়ো হাতি আচমকাই ধান খাওয়ার লোভে হানা দেন একজনের বাড়িতে। সেখানে টিনের ঘরের বেরা ভেঙে বস্তা ভর্তি ধান খেয়ে যান, এমনকি বাড়ীর মালিক জানায় এক বস্তা ধান নিয়ে জঙ্গলে পারি দেন গজরাজ। যদিও এই ঘরের বেরা ভাঙার সময় টিনের আঘাতে সামান্য আহত হয়েছে হাতিটি বলেই অনুমান বাড়ির মালিকের। ক্ষতিগ্রস্থ সেই বাড়ীর মালিক জানায়, আমাদের জঙ্গল পার্শ্ববর্তী এলাকা তাই মাঝে মধ্যেই রাতে হাতি বের হয়। বন দফতরের পক্ষ থেকে যদি লাইটের বেবস্থা করে দেয় তাইলে অনেকটা সুবিধা হয়।
ভিডিও দেখুন এখানে