THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

Ram Mandir: অযোধ্যায় "ভগবান রামলালার" প্রথম ছবি প্রকাশ্যে!

January 19, 2024 Reading...
আজ শুক্রবার অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি উন্মোচন হল। রামলালার মূর্তি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এই মূর্তি তৈরি করা হয়েছে কালো রঙের গ্রানাইট পাথর দিয়ে, তাঁর উচ্চতা ৫১ ইঞ্চি ও ওজন প্রায় দেড় টন।
বৃহস্পতিবার মূর্তি বসানোর কাজ শেষ হয়। প্রায় চার ঘণ্টা সময় লাগে এই মূর্তি বসাতে। তবে রামলালার মূর্তি উন্মোচন হয়নি। সম্পূর্ণ ঢাকা অবস্থায় মূর্তিটি মন্দিরে রাখা হয়। আজ শুক্রবার উন্মোচিত হল সেই মূর্তি। ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণ প্রতিষ্ঠার পুজো করবেন।
অযোধ্যা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোয় সেজে উঠেছে অযোধ্যা। আর রাত নামলেই অযোধায় চলছে লেজার শো। গোটা দেশের হাজার হাজার মানুষ অযোধায় এসে উপস্থিত হয়েছে। একথায় অযোধ্যা জুড়ে শুরু হয়েছে উৎসব।