THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

জনসংযোগ সেরে বাড়ি ফেরার পথে রাজগঞ্জের বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ

January 28, 2024 Reading...
রবিবার জনসংযোগ সেরে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ সন্ন্যাসীকাঁটা এলাকার চেকরমারি এলাকায় বিধায়কের গাড়িতে (প্রাথমিক অনুমান) পাথর দিয়ে হামলা করে দুষ্কৃতীরা, ভেঙ্গে দেওয়া হয় গাড়ির কাঁচ। অল্পবিস্তার আক্রান্ত হন রাজগঞ্জের বিধায়ক (Rajganj MLA) খগেস্বর রায় (Khageswar Ray)।

আগামীকাল ফুলবাড়ীতে আসছেন মুখ্যমন্ত্রী। আর ফুলবাড়িতে সেই সভার প্রস্তুতি দেখতেই পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক। ফেরার পথে তাঁর গাড়িতে কেউ বা কারা হামলা করেছে বলে অভিযোগ।

এবিষয়ে বিধায়ক খগেস্বর রায় বলেন, আগামীকাল ফুলবাড়ীতে আসছেন মুখ্যমন্ত্রী সেই সভার প্রস্তুতি দেখতে গিয়েছিলাম, সেখান থেকে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাঁটা এলাকায় একটি দলীয় মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে "কে বা কাহারা" পাথর দিয়ে আমার গাড়ির ওপর হামলা করে, এর ফলে গাড়ির কাঁচ ভেঙে যায়। তৃনমূল এই ঘটনার দায় বিরোধীদের ওপর চাপিয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা গোটা রাজগঞ্জ এবং রাজনৈতিক মহলে। সম্পূর্ণ বিষয়ের খোঁজ চালাচ্ছেন পুলিশ।