THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

Bodaganj Mela 2024: ৫১ পিঠ ভ্রামরী দেবী মন্দিরে বাৎসরিক পূজা ও মেলা!

February 23, 2024 Reading...
বেলাকোবা: জলপাইগুড়ির জেলার বোদাগঞ্জ এলাকার ৫১ পিঠ ভ্রামরী দেবী মন্দিরে প্রতিবছরের মতো এবছরও শুরু হতে চলেছে ৫২ তম পূজো এবং মেলা। তারই পাশাপাশি এদিন উদ্বোধন হল মা অর্ণপূর্না দেবীর মন্দিরও। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় এই অনুষ্ঠান। এই পুজো এবং মেলা অনুষ্ঠিত হবে ২৩ ই ফেব্রুয়ারি এবং চলবে ২৭ ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। চলবে মেলায় মায়ের ভোগ বিতরণও, পাশাপাশি মেলায় থাকবে নানান ধরনের দোকানপাঠ। মন্দির কমিটির এক সদস্য জানান প্রতিবছরের মতো এবারও ৫২ তম এই পুজো এবং মেলার শুরু হতে চলেছে। দূরদূরান্ত থেকে প্রতিনিয়ত ভক্তরা পুজো দিতে এসে থাকেন।
ভক্তরা যেমন খুশির শহীদ মায়ের পুজো দিয়ে থাকেন ঠিক তেমনই মায়ের থেকেও ভক্তরাও, ভক্তের মনস্কামনার সংবাদ শুনতে পান। এদিন এস. জে. ডি. এ'র সদস্য কৃষ্ণ দাস 'ফিতে কেটে নব নির্মিত মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে উদ্বোধন করেন।' মেলায় আসা এক ভক্ত জানান! এই মন্দিরে প্রতিবছর এসে পুজো দিয়ে থাকি, খুব ভালো লাগে।

রাজগঞ্জ (Rajganj) বিধানসভার অন্তর্গত ৫১ পীঠ ভ্রামরি দেবী মন্দিরের, প্রথম দিনের মেলা এবং মাঘ মাসের মাঘী পূর্ণিমার পুজোর উদ্বোধন হয়। মেলা উদ্বোধন হওয়ার আগেই মেলা কমিটির পক্ষ থেকে দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন এদিনের বিশেষ অতিথিরা এবং পুজো কমিটির সদস্যরা। প্রতি বছরের ন্যায় এবারও দূর দুরান্ত থেকে মেলায় দোকান থেকে শুরু করে ভক্তদের ভিড় তুঙ্গে।
জলপাইগুড়ি জেলার এই ভ্রামরি দেবী মন্দির এক ঐতিহাসিক মন্দির, শুধু মেলা বলেই নয়। এমনি সময়ও ভক্তদের ভিড় দেখা যায় এই মন্দিরে। এদিন ২৩এ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন হলেও এদিন রাত্রে ৯ টায় হবে মায়ের পুজো। আর সেই পুজোর মাধ্যমেই মেলার শুভ সূচনা হয়ে থাকে। মেলায় ঘুরতে এবং পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে ভক্তরা। মেলা কমিটির সদস্যরা জানান আজকে আমাদের এই মেলার প্রথম দিন, মেলা সুস্থ ভাবে চলুক এবং মেলায় সবাই সবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মেলার আনন্দ উপভোগ করুক। আজকে রাত্রে মায়ের পুজো শুরু হবে। মেলা চলা কালীন এই পাঁচদিন মায়ের প্রসাদ বিতরণ করা হবে। আমাদের এই মেলায় দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এবং ভক্তবৃন্দরা এসে থাকে।