Belakoba
Belakoba: হটাৎ ভেঙে পড়লো বেলাকোবার রেলগেট!
February 25, 2024
Reading...
হঠাৎ ভেঙে পড়ল রেলগেট, গেটের নিচে কেউ না থাকায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল সাধারণ মানুষ, স্থানীয় সুত্রে জানা গিয়েছে রবিবার ১২টা নাগাত রাজগঞ্জ ব্লকের বেলাকোবা রেল গেট বন্ধ করার সময় হঠাৎ রেলগেটের একটি অংশ ভেঙ্গে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, এর ফলে বেলাকোবা রেলগেট আধঘন্টা বেশি সময় বন্ধ থাকায় প্রচুর যানজট সৃষ্টি হয় বেলাকোবা বাজারে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ। রেলগেটের গেটমেন সূত্রে জানা যায়, রবিবার রেলগেটটি নামানোর সময় হঠাৎই এক পাশের রেল গেটের একাংশ ভেঙে পড়ে। সে সময় ফাঁকা থাকায় কোন দুর্ঘটনা ঘটেনি, তড়িঘড়ি আরেকটি গেট নামিয়ে দেওয়া হয়। যার ফলে রেলগেট বাজার চত্বর থেকে প্রায় এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত যানবাহনের লাইন লেগে যায় বলেই খবর। কি কারণে ভেঙ্গে পড়লো গেটটি তা তদন্ত করে দেখবেন রেল দপ্তর, এই বিষয়ে স্থানীয় মানুষ জানায় হঠাৎ করে দেখি রেলগেট নামানোর সময় ভেঙে পড়ে একাংশ, নিচে কেউ না থাকায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
