Alipurduar
শৌচালয়ের পেছনে ব্যক্তির মৃতদেহ উদ্ধার!
February 07, 2024
Reading...
আলিপুরদুয়ার জেলার ফালাকাটার নব নগরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম নিতাই দাস (৪৫)। ডালিমপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার একটি বাড়ির শৌচালয়ের পেছনে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ব্যক্তির দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
