THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে পারলেন না এক পরীক্ষার্থী

February 16, 2024 Reading...
ফাইল ছবি সোর্স গুগল
 ফাইল ছবি সোর্স গুগল 
সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় পরীক্ষা দিতে পারলেন না দিনহাটা খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আরিফ হোসেন। শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষায় দুপুর বারোটা দশ মিনিট নাগাদ পরীক্ষাকেন্দ্রে পৌঁছান আরিফ। দুই ঘণ্টা দেরিতে পৌঁছানোর কারণে তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরিফের অভিভাবকদের দাবি, অসুস্থতার কারণে তাকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। কিন্তু তাদের কাছে চিকিৎসার কোনো কাগজপত্র না থাকায় পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। স্কুল পক্ষ থেকে জানা যায়, "আরিফের কাছে চিকিৎসার কোনো কাগজপত্র ছিল না এবং সে দু'ঘণ্টা দেরিতে পৌঁছেছে। তাই আমরা তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিতে পারিনি।"