BJP
শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান কৌস্তভ বাগচীর
February 29, 2024
Reading...
জল্পনার অবসান ঘটিয়ে খবরে শিরোনামে এখন "বিজেপিতে যোগদান কৌস্তভ বাগচীর (Kaustab Bagchi)।" শুভেন্দুর হাত ধরে এদিন বৃহস্পতিবার সন্ধ্যায় যোগ দেন পদ্ম (BJP) শিবিরে। কংগ্রেস থেকে বুধবার ইস্তফা দিয়েছিলেন। উগরে দিয়েছিলেন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, তবে তাঁর দলত্যাগের পর শুরু হয়েছিলে জোর জল্পনা রাজ্যের রাজনৈতিক মহলের।
এদিন সন্ধ্যেয় সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikary) অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukant Majumder) স্বাগত জানান কৌস্তভ বাগচীকে। এরপর শুভেন্দু জানান, ‘গত দু’আড়াই বছরে জ্বলন্ত ইস্যুগুলির ক্ষেত্রে, দলের বাইরে গিয়ে, বাংলার মানুষের আবেগকে মর্যাদা দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন কৌস্তভ। সশরীরে বিভিন্ন এলাকাতেও গিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে গ্রেপ্তার করে, অনেক আইনি লড়াইও করতে হয় তাঁকে।’