THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

২ কোটি ৬৬ লক্ষ টাকার সেতু পাচ্ছেন রাজগঞ্জের চা বলয় এলাকা!

February 12, 2024 Reading...
রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া স্কুল সংলগ্ন এলাকায় তালমা নদীর উপর ২ কোটি ৬৬ লক্ষ্য টাকার বরাদ্দে সেতুটি তৈরি করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানূকুলে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি করা হচ্ছে। সোমবার সেই সেতু তৈরির শিলান্যাস করেন বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার জন্য প্রতিনিধিরা। রাজগঞ্জ বিধানসভা এলাকার সরকার পাড়া ও ফটিংগা লাইন এলাকায় তালমা নদীর ওপর সংযোগকারি একটি সেতুর দীর্ঘদিনের দাবী ছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও উত্তরবঙ্গ দপ্তরের সহযোগিতায় আজ এই সেতু তৈরির শিলান্যাস করা হল। সেতুটি তৈরি হলে এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার সহ অন্যান্যরা।