THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বাংলাদেশের কাঁটাতারের সীমানায় উরুস উৎসবে মাতলেন রাজগঞ্জ বাসি

February 15, 2024 Reading...
বাংলাদেশের কাঁটাতারের সীমানায় উরুস উৎসবে মাতলেন রাজগঞ্জ বাসি। এদিন বৃহস্পতিবার রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগছ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের বেড়ার ওপারে উরুস উৎসব করা হয়। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল রশিদ নামে এক মুসলিম ধর্মগুরুর বাড়ি ছিল বাংলাদেশে। অনেক বছর আগে তিনি এপারে সন্ন্যাসীকাটায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে মারা যান। তার ইচ্ছা অনুযায়ী দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে সমাধিস্ত করা হয়। সেইসময় সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না।

প্রায় সেই সময় থেকেই প্রতিবছর ফাল্গুন মাসের বিশেষ দিনে যৌথভাবে উরুস উৎসব পালন করা শুরু হয়। পরবর্তীতে কাঁটাতারের বেড়া হলেও সীমান্ত রক্ষী বাহিনীর অনুমতি নিয়ে প্রতিবছর দিনটি পালন করা হয়। এবছর আব্দুল রশিদের ৩৫ তম উরুস উৎসব। এদিন বিএসএফের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে সীমান্তের গেট নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয়। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষকে এই উৎসবে যোগদান দিতে দেখা যায়। তবে পরিচয়পত্র দেখিয়েই বেড়ার ওপারে যেতে দেওয়া হয়।