THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

সরস্বতী পুজোর অনুষ্ঠানে যেতে বারণ করার অভিমানে নিজের জীবন নিভিয়ে দিলেন স্কুলছাত্রী!

February 15, 2024 Reading...
গতকাল সরস্বতী পূজো চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন নিভিয়ে দিলেন এক নাবালিকা। জানা যায়,সেই নাবালিকা বায়না ধরেছিল সরস্বতী পূজায় অনুষ্ঠানে ঘুরতে যাবে। কিন্তু অনুষ্ঠানে যেতে মা বারণ করলে, অভিমান করে বসে বছর ১৪র সেই নাবালিকা। পরে অভিমানে আত্মহত্যার পথ বেঁছে নেয় ওই নাবালিকা। পূজার দিনে এমন ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ধুপগুড়ি মহকুমার গাদং এক নং গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায়।

আরো জানা যায়, বুধবার দুপুর আড়াইটা নাগাদ, স্কুলে সরস্বতী পূজা থেকে বাড়ি ফিরে দাদার সাথে এক অনুষ্ঠানে যাওয়ার বায়না করে, কিন্তু মা বারণ করায় এমন ঘটনা বলে অনুমান পরিবারের। নিজের শোয়ার ঘরেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে ওই নাবালিকা। পরিবারের লোকজন দেখতে পেয়েই তড়িঘড়ি তাকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ।