THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বেলাকোবা হাসপাতালে বসে পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী

February 07, 2024 Reading...
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আচমকাই শ্বাস কষ্ট পরীক্ষার্থীর অবশেষে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী তাপসী রায়। জানা গিয়েছে, বারোপাটিয়া পিএনআর হাইস্কুলের ছাত্রী তাপসী রায়। বেলাকোবার কেবল পাড়া হাইস্কুলে সিট পরেছে তার। মঙ্গলবার ভূগোল পরীক্ষা চালাকালীন আচমকাই অসুস্থ পরে পরীক্ষার্থী। অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে অক্সিজেন মাক্স লাগানো হয় ছাত্রীকে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে বসেই পরীক্ষা দেয় ছাত্রী। হাসপাতলে থাকা তাপসীর পরীক্ষক মনোজ কুমার রায় জানান, অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছে। বাড়তি ১০ মিনিট তাকে দেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে হাসপাতালে আসেন পরীক্ষার্থীর মা।