THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

এক ব‍্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলাকোবায়

February 27, 2024 Reading...
জানা গিয়েছে রবিবার থেকে নিখোঁজ ছিল, বয়স ৫৩ র বিশ্বনাথ বসাক। এমনকি সোমবার বেলাকোবা পুলিস ফাঁড়ি তে নিখোঁজের লিখিত অভিযোগ করা হয় বলে খবর। আজ মঙ্গলবার সকাল নাগাদ, হঠাৎ করে শিকারপুরের হাটের বাগানের শেষ প্রান্তের এক ড্রেনের মধ্যে, দেহ এবং সাইকেল পরে থাকতে দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সেই ব‍্যাক্তির নাম বিশ্বনাথ বশাক, বয়স ৫৩। তার বাড়ি বেলাকোবা বটতলার বসাক পাড়া এলাকায়। পরিবারে স্ত্রী সহ তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

গত রবিবার এক অনুষ্ঠান বাড়িতে রান্না করার সুবাদে তিনি বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর ওই দিন আর বাড়িতে ফেরননি বিশ্বনাথ। অবশেষে অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে বেলাকোবার বটতলা হাটের পিছনে জঙ্গলের এক ড্রেনে তার সাইকেল সহ তার দেহ অচৈতন্য অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। ঘটনা চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। এরপর খবর দেওয়া হয় বেলাকোবা ফাড়িঁর পুলিশকে। তবে পরিবারের দাবি কেউ বা কাহারা তাকে মেরে রেখে চলে গিয়েছে। পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা করুক। পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ।