THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ভারতের দু'ই হাতি পথ ভুলে চলে গেল বাংলাদেশে! অবশেষে ফিরল নিজের দেশে

February 21, 2024 Reading...
ভারত ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছিল দুই বন হাতি। মঙ্গলবার সকালে হাতি দু’টি বৈকুণ্ঠপুর জঙ্গলের রাজগঞ্জ ব্লকের সন্যাসীকাটায় সীমান্তের কাঁটাতার পার করে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশের সীমান্ত লাগোয়া তেঁতুলিয়ার একটি ভুট্টা ক্ষেতে অবস্থান নেয় হাতি দু'টি।

হাতির খবর ছড়িয়ে পড়তেই ওই গ্রামে সাধারণ মানুষের ভিড় শুরু হয়। মানুষকে সাবাধান করতে বাংলাদেশ পুলিশের তরফে এলাকায় মাইক প্রচার করা হয় বলেই জানা যায়। সীমান্ত পেরিয়ে হাতির ও পারে চলে যাওয়ার খবরে বৈকুণ্ঠপুর ডিভিশন-সহ বনবিভাগের একাধিক দল হাতি দু’টির গতিবিধি নজরে রাখা শুরু করে। সীমান্তে পৌঁছন বনবিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁরা জানান, বাংলাদেশের তেঁতুলিয়ার একটু ভুট্টা ক্ষেতে ঘুরে বেড়াচ্ছিল হাতি দু’টি।

হাতিগুলিকে দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের মধ্যে আলোচনা সভা হয়। অবশেষে মঙ্গলবার রাত্রি নাগাদ হাতি দু'টিকে শিলিগুড়ির ফাসিদেওয়া সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয় বলেই সূত্রের খবর।