Rajganj
হজ যাত্রীদের প্রশিক্ষনের ব্যবস্থা করল রাজগঞ্জের বন্ধু নগর গুয়াবাড়ি মাদ্রাসা কমিটি
March 09, 2024
Reading...
হজ যাত্রীদের প্রশিক্ষনের ব্যবস্থা করল রাজগঞ্জের বন্ধু নগর গুয়াবাড়ি মাদ্রাসা কমিটি। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বন্ধু নগর গুয়াবাড়ি মাদ্রাসাতে, সেই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জায়গা থেকে মোট ৫০ জন হজযাত্রী অংশগ্রহণ করেছিলেন। কমিটির পক্ষ থেকে জানান জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে এবছর প্রচুর মানুষ হজে যাত্রা করতে যাবে, তাদের মধ্যে অনেকে কিভাবে যাবে, কি করতে হবে তা জানা নেই, সেই সব হজ যাত্রীদের সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হল, এর ফলে অনেক সুবিধা হবে। প্রশিক্ষন দিতে কলকাতা থেকে হাজির হয়েছে আসরারুল হক, প্রশিক্ষণের পাসা পাসি খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। সাথে মাদ্রাসার পক্ষ থেকে কিছু উপহার তুলে দেওয়া হল।
