THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

চিতা বাঘের মৃতদেহ উদ্ধার! মানুষের ভিড় এলাকায়!

March 27, 2024 Reading...
অনুপম রায়, জলপাইগুড়ি: চা বাগানে চিতা বাঘের মৃত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) সদর ব্লকের বেলাকোবা (Belakoba) সংলগ্ন মন্থনির ১ নম্বর প্রধানপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মন্হনির প্রধান পাড়া এলাকার এক চা বাগানে কাজ করতে গিয়ে এক শ্রমিক, মৃত অবস্থায় চিতাবাঘটিকে প্রথমে পরে থাকতে দেখতে পান। এরপরই অনান‍্য শ্রমিকদের বিষয়টি তিনি জানান। সেই সাথে খবর দেওয়া বন দপ্তরে। কিছুক্ষণ বাদেই বেলাকোবা রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে এলাকায় ভীড় উপচে পড়ে। সেই চিতা বাঘটির বয়স আনুমানিক ২-৩ বছর হতে পারে বলে অনুমান স্থানীয়দের।

তড়িঘড়ি সেই ভীড়ের থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। এদিকে স্থানীয়রা আরো জানায়, এর আগে ছাগল, হাস বাঘে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে তবে এতদিন সচক্ষে বাঘ দেখা যায়নি। আজ মৃত অবস্থায় বাঘ দেখতে পাবো তা ধারণা করতে পারিনি। বন্যপ্রাণীর দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছোট পরিবেশ প্রেমীদের মনে। ঘটনা প্রসঙ্গে বন দপ্তরের কেউ মুখ খুলতে না চাইলেও, বন দপ্তর সূত্রের খবর, চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর অবশ‍্য মৃত্যুর কারন জানা যাবে।