THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

কিডনির অসুখে আক্রান্ত মহম্মদ আলিম'কে সাহায্যের হাত সমাজসেবীর

March 19, 2024 Reading...
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: কিডনির জটিল রোগে আক্রান্ত মহম্মদ আলিমকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সমাজসেবী দেবাশীষ সর্দার। মঙ্গলবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি সংলগ্ন অধিকারপল্লিতে তার বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী সহ কিছু অর্থ দিয়ে সাহায্য করেন তিনি। উল্লেখ্য, রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী সংলগ্ন অধিকার পল্লীর বাসিন্দা মহম্মদ আলিম মাস তিনেক আগে অসুস্থ হয়ে পড়েন। শ্রমিকের কাজ করতেন তিনি। পরিবারে অসুস্থ বৃদ্ধ মা, স্ত্রী সহ দুই সন্তান রয়েছে। চিকিৎসা করে জানতে পারেন তার দুটি কিডনি খারাপ হয়েছে। কিছুদিন চিকিৎসা করার পর বর্তমানে অর্থের অভাবে বন্ধ চিকিৎসা। এদিকে কিডনি পরিবর্তন করার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। তার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। কিভাবে অর্থ জোগার করবেন সেকারণে সাহায্যের আবেদন জানিয়েছিলেন পরিবারটি। সেই খবর প্রকাশিত হওয়ার পর সাহায্যে জন্য এগিয়ে এলেন সমাজসেবী দেবাশীষ সর্দার। এই বিষয়ে সমাজসেবী দেবাশীষ সর্দার বলেন, খবর মাধ্যমে জানতে পারি অধিকারপল্লীর এক বাসিন্দা কিডনির রোগে ভুগছেন। আজ পরিবারটিকে একমাসের খাদ্য সামগ্রী ও কিছু অর্থ তুলে দিলাম। পরিবারটি খুবই অসহায়।আলীমকে সুস্থ করে তুলতে আরও অর্থের প্রয়োজন বলে জানান তিনি।