THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বেলাকোবায় প্রচারে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন

March 29, 2024 Reading...
বেলাকোবায় প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন (Devraj Barman)। শুক্রবার জলপাইগুড়ি জেলা সিপিআইএম মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন বেলাকোবা (Belakoba) বটতলা মোড় থেকে বেলাকোবা বাজার এলাকায় জনসংযোগ করেন।সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

প্রচারে এসে দেবরাজ বর্মন জানান, প্রচারে এসে সাধারণ মানুষের খুব ভালো সাড়া মিলছে।বেকারত্ব, শিক্ষাব্যবস্থাকে বেসরকারীকরণ, রাষ্ট্রায়ত্ত সম্পত্তিকে বেসরকারিকরণ, গ্রামবাংলায় ১০০ দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তৃণমূলের চুরি ও দুর্নীতি, বিজেপির মানুষকে জাতি ও ধর্মের নামে ভেদাভেদের চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই।