THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

রাজগঞ্জের এক যুবতীর চোখের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ালেন সমাজসেবী দেবাশীষ সর্দার

March 14, 2024 Reading...
এক যুবতীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ালেন সমাজসেবী দেবাশীষ সর্দার। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কলোনীর বাসিন্দা ছবি বসাকের মেয়ে বিনা বসাক ছোট বেলায় জটিল রোগে অসুস্থ হয়ে পড়ে। চোখের সমস্যা দেখা দেয় তার। বর্তমানে একটি চোখে দেখতে পায় না সে। এদিন ছবি বসাক জানান, মেয়ে ছোট্ট বেলায় অসুস্থ হয়ে পড়ে সেই সময় থেকে তার চোখের সমস্যা দেখা দেয়। চোখের সমস্যার কারণে বিয়ে দিতে পারছি না।চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার৷ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। যুবতীর খবর শুনে বৃহস্পতিবার পরিবারটির সঙ্গে দেখা করেন সমাজসেবী দেবাশীষ সর্দার। এদিন মেয়ের চিকিৎসার জন্য পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।