THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

তিন কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস রাজগঞ্জে!

March 06, 2024 Reading...
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: পথশ্রী-৩ প্রকল্পের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এর অর্থ তহবিল থেকে প্রায় তিন কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হল আজ রাজগঞ্জে, রাজগঞ্জ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ভেল্কি পাড়া পানিকউরি গ্রাম পঞ্চায়েতের বানিয়া পাড়া ও মান্তা দাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নং টাকিমারি গ্রামের ধূপগুরি বস্তি এলাকার রাস্তার অবস্থা বেহাল থাকার কারনে জলপাইগুড়ি জেলা পরিসদ এর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এর অর্থ তহবিল থেকে তিন কোটি টাকা খরচ করে পথশ্রী -৩ প্রকল্পের মাধ্যমে পাকা রাস্তা তৈরি করার উদ্যোগ হয়েছে, সেই কাজের শিলান্যাস করা হল আজ।

শিলান্যাস করেন জেলা পরিসদ এর সদস্য রনবীর মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, অর্চনা রায় বর্মন, ললিত রায় সহ অনেকে, কাজের সুভ সুচনা করার পর রনবীর মজুমদার জানায় গ্রামের প্রচুর রাস্তা বেহাল থাকার কারনে চরম অসুবিধার সম্মুখীন হতে হত, গ্রামের মানুসের কথা চিন্তা করে রাস্তা গুলো পথশ্রী-৩ প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি জেলা পরিসদ এর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অর্থ তহবিল থেকে রাস্তা গুলো করা হবে, তার শিলান্যাস করা হল।