News
বাড়ির একমাত্র ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার! ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায়!
March 19, 2024
Reading...
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: বাড়ির কাছে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। এদিন মঙ্গলবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটায় গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট এলাকার দলিলজোত এলাকায়। মৃত সেই যুবকের নাম রিত রায় (২৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির একমাত্র ছেলে ছিল রিত। শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করত সে। মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তবে কি কারণে এমন ঘটনা ঘটালো তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনার পর খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্ত্রের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
