Rajganj
রাজগঞ্জে তৈরি হচ্ছে বিশাল রাধা কৃষ্ণের মন্দির!
March 11, 2024
Reading...
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: ৯৬ ফুট লম্বা ৭১ ফুট চওড়া রাধা কৃষ্ণের মন্দির হচ্ছে রাজগঞ্জে। রাজগঞ্জের চেয়ারিখাড়িতে বিশাল রাধাগোবিন্দ মন্দির নির্মাণের ভিত্তি স্থাপন হলো আজ। উত্তরবঙ্গ কুলুগুরু ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠান এর উদ্যোগে এই মন্দির তৈরি করা হচ্ছে। এই সংগঠনের সম্পাদক হরদেপ অধিকারী বলেন দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি এমন মন্দির নির্মাণের। এবার আমাদের স্বপ্নপূরণ হচ্ছে। অন্যদিকে ওই সংগঠনের সভাপতি করুণাকান্ত অধিকারী জানান সকল ভক্তদের সাহায্যএর হাত বাড়িয়ে দিয়েছেন বলেই মন্দির নির্মাণ করা সম্ভব হচ্ছে।
রাজগঞ্জের করতোয়া নদীর ধারে অবস্থিত চেয়ারিখারি হলো সাড়া উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরী মানুষের কাছে পবিত্র ধাম। গত সাত বছর ধরে মাঘ মাসে এখানে আন্তর্জাতিক মানের উৎসব হয়। যেখানে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে ভক্তরা ছুটে আসেন। এখানে বিশাল আকারে রাধা গোবিন্দ মন্দির নির্মাণ হলে ভক্তদের সাথে সাথে পর্যটকদেরও ঢল নামবে বলে আশা করছেন এলাকার মানুষ। আজকে মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সুরত বর্মন, টয়াল সিং রায়, বিমল রায় সহ এলাকাবাসীর অনেকেই।
