THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

Jalpaiguri : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী দেবরাজ বর্মণ

March 15, 2024 Reading...
তৃণমূল, বিজেপির পর এবার বাংলায় ১৬ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সেই মতো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবার বামেদের প্রার্থী হলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা দেবরাজ বর্মণ ( ৩৬ )। পেশায় শিক্ষক দেবরাজ শহরের মহামায়া পাড়ার বাসিন্দা। জানা গেছে, দেবরাজ বর্মন বর্তমানে DYFI এর জলপাইগুড়ির লোকাল কমিটির সভাপতি। এবার তাকেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করল দল। এদিন প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর বামফ্রন্টের জেলা অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবারজ বর্মন জয়ের ব‍্যাপারে আত্মবিশ্বাসীর কথা জানান। পাশাপাশি বলেন, মানুষ তৃণমূল ও বিজেপির প্রতি আস্থা হারিয়েছে এবার ভোটটা মানুষ বামফ্রন্টকেই দেবে।