THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

Lok Sabha Election 2024: কবে কোথায়? কয় দফায় ভোট? নিজের এলাকায় কবে ভোট?

March 16, 2024 Reading...
কোথায়, কবে, কত তারিখে? জলপাইগুড়িতে লোকসভা ভোট কবে?  কয় দফায় ভোট? কবে ভোট গণনা? জানুন বিস্তারিত!

এদিন ১৬ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়! বাংলার ফের ৭ দফায় ভোট!

একদফায় ভোট রয়েছে অরুণাচলপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদর ও নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, কেরল, লক্ষদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচ্চেরী, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডে। দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুরে। তৃতীয় দফায় নির্বাচন ছত্তীসগঢ়, অসমে। চতুর্থ দফায় ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে। পঞ্চম দফায় নির্বাচন মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে। সপ্তম দফায় নির্বাচন উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে। 

১৯ এপ্রিল ২০২৪, প্রথম দফায় লোকসভা ভোট, প্রথম দফায় উত্তরবঙ্গের, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট অনুষ্ঠিত হবে। 

২৬ এপ্রিল ২০২৪, দ্বিতীয় দফায়, লোকসভা ভোট, বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিঙে ভোট অনুষ্ঠিত হবে। 

৭ মে ২০২৪, তৃতীয় দফায়, লোকসভা ভোটে বাংলায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও বহরমপুরে ভোট অনুষ্ঠিত হবে। 

১৩ মে ২০২৪, চতুর্থ দফায় লোকসভা ভোট হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূমে ।

২০ মে ২০২৪, পঞ্চম দফায় লোকসভা ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, হাওড়া. উলুবেড়িয়া, হুগলিতে। 

২৫ মে ২০২৪, ষষ্ঠ দফায় লোকসভা ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুকে। 

১ জুন ২০২৪, সপ্তম দফায় লোকসভা ভোটে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুরে ভোটগ্রহণ।

সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। স্ক্রুটিনি ২৬ এপ্রিল। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২৯ এপ্রিল। ভোটগণনা ৪ জুন।