THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

সাহুডাঙ্গিতে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন!

March 10, 2024 Reading...
সাহুডাঙ্গিতে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন। এদিন ক্যানেল মোড় ব্যাবসায়ী সমিতির পরিচালনায় রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের, সাহুডাঙ্গি সংলগ্ন বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, এই খেলার আয়োজন করা হয়। খেলার সূচনা করেন পদ্মশ্রী করিমূল হক। জানা গিয়েছে, এই খেলায় বিভিন্ন যায়গায় ৮ টি দল অংশগ্রহণ করেছে। জয়ীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি। চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি, ফেয়ার প্লে ট্রফি তুলে দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, সমাজসেবী ব্যোমকেশ রায়, রাজেশ রায়, বাদল রায় সহ অন্যান্যরা।