THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে বেলাকোবায় কেন্দ্র বাহিনীর রুটমার্চ

March 03, 2024 Reading...

লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে রাজ্যে হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী! ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বেলাকোবায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর! এদিন রবিরাবার রাজগঞ্জের বেলাকোবার বিভিন্ন এলাকায় রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে এসে হাজির কেন্দ্রীয় বাহিনী। শনিবার জলপাইগুড়ির সদর ব্লকের পর, রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় দেখা গেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুটমার্চ। সকাল এগারোটার সময় বেলাকোবা ফাড়িঁ, রাজগঞ্জ থানার পুলিশ ও বাহিনীদের নিয়ে এই রুটমার্চ শুরু হয়।

এদিন রবিবার সকাল থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বাজার, প্রধান পাড়া, পয়াভিটা, পানাশগুড়ি, ঢপের হাট, শিকারপুর সহ বিভিন্ন জায়গায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর। ভোটারদের মনোবল বাড়াতে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিনের রুট মার্চে জওয়ান এবং পুলিশদের দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথাও বলতে! এদিন রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি কেসাং শেরিং লেপচা।