THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল টোটো

March 19, 2024 Reading...
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল টোটো। ভাগক্রমে দুর্ঘটনার আগেই স্কুল পড়ুয়াদের নামিয়ে দেন চালক! তারপরেই এক দুর্ঘটনা। এদিন মঙ্গলবার ঘটনাটি ঘটে সাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের সামনে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন টোটো চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহুডাঙ্গির দিক থেকে একটি টোটো পড়ুরাদের নিয়ে সাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের আসে। স্কুলের সামনে পড়ুয়াদের নামিয়ে দেন। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে পরে যায় টোটোটি। অল্পের জন্য রক্ষা পান টোটো চালক। পরে স্থানীয়দের সহযোগিতায় টোটোটিকে উদ্ধার করা হয়।