THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

আমবাড়ির ঐতিহ্যবাহী সাত দিনের মেলা বাতিল হল লোকসভা ভোটের কারণে!

April 12, 2024 Reading...
অনুপম রায়, রাজগঞ্জ: এক বছর, দুই বছর নয়! গত ৫৬ বছর থেকে যে মেলা রীতি নীতি মেনে হয়ে আসছিল। হটাৎ সেই মেলায় আসা পূর্ণর্থি থেকে শুরু করে মেলায় আসা ব্যবসায়ীদের মন ভাঙলো। যদিও মেলা না হলেও ১৬ এপ্রিল অষ্টমীর স্নান ঠিক আগের নিয়মেই পালিত হবে। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা এলাকার মা গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায়, বাসন্তী পুজো উপলক্ষে প্রায় ৫৬ বছর থেকে হয়ে আসছিল ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান, আর সেই অষ্টমীর স্নান উপলক্ষেই ৭ দিনের মেলার আয়োজন হতো। এবছর আর সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে না, জানালেন সেই পুজো এবং মেলা কমিটির সদস্যরা।

তারা আরো জানায়, অষ্টমীর স্নানে পূর্ণার্থীদের সমাগম দেখা যায় প্রায় কয়েক লক্ষ পূর্ণার্থীর। লোকসভা ভোটের কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সঠিক অনুমতি না মেলায়, মেলা ঘুরতে আসা পূর্নথীদের সুরক্ষার কথা চিন্তা করে এবারের মেলা বাতিল করা হয়েছে, তবে মেলা না হলেও অষ্টমীর স্নান ঠিক নিয়ম মতোই পালিত হবে।