THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বেলাকোবায় বাইক ও স্কুটির পথ দুর্ঘটনায়, মৃত্যু স্কুটি চালকের!

April 29, 2024 Reading...
বেলাকোবায় বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ হারাল স্কুটি চালক। এদিন সোমবার ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় (Belakoba)। জানা গিয়েছে মৃত সেই ব্যক্তির নাম মফিজার রহমান (৫০)। বেলাকোবার প্রধানপাড়ার বাসিন্দা ছিলেন ব্যক্তি। সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে এলাকার এক সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনায় ঘাতক বাইক চালককে গ্রেফতার করেছে রাজগঞ্জ (Rajganj) থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বাইক আরোহী দ্রুতগতিতে বেলাকোবা থেকে বটতলার দিকে আসছিলেন। অন্যদিকে এক স্কুটি চালক রাস্তা পার হচ্ছিলেন। সেইসময় দুটি গাড়ির সংঘর্ষ ঘটে ও রাস্তায় ছিটকে পড়ে দুজন।

ঘটনার পর স্থানীয়রা মিলে স্কুটির চালককে উদ্ধার করে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা স্কুটি চালককে মৃত বলে ঘোষণা করে। এদিকে ধৃত বাইকচালককে আগামীকাল জেলা আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।