Accident
প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে উল্টে গেল বিজেপি কর্মী সামর্থকদের গাড়ি! আহত বেশ কয়েকজন
April 07, 2024
Reading...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার সময় উল্টে গেল বিজেপি কর্মী সামর্থকদের গাড়ি! আহত হয় বেশ কয়েকজন কর্মী সমর্থক, এদিন রবিবার জলপাইগুড়িতে (Jalpaiguri) লোকসভা নির্বচনের প্রচারে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। সূত্রের খবর, সেই সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন কর্মী সমর্থক। জানা গিয়েছে তাদেরকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজগঞ্জের (Rajganj) মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি (Takimari) এলাকা থেকে একটি ছোট চার চাকার গাড়িতে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক মোদির সভায় যাচ্ছিলেন। যাওয়ার পথে বোদাগঞ্জ (Bodaganj) ও রংধামালীর (Rangdhamali) এলাকার মাঝপথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
খবরটি সর্বশেষ আপডেট এখনও শেষ হয়নি! রিফ্রেশ করুন আরো বিস্তারিত পেতে!
