THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান শতাধিক পরিবারের

April 06, 2024 Reading...
লোকসভা নির্বাচনের আর দেরি নেই! সেই লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে বিজেপির শক্তি বৃদ্ধি। বিজেপির দাবি সিপিআইএম ও তৃণমূল ছেড়ে শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিন শনিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি গ্রাম পঞ্চায়েতে এই যোগদান সভার আয়োজন করা হয়। এদিন রাজগঞ্জের বিজেপির ব্লক নেতৃত্ব হাত ধরে শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করে। এই বিষয়ে বিজেপি নেতা দেবাশীষ দে বলেন, নরেন্দ্র মোদির সরকারের উন্নয়নে সামিল হতে তৃণমূল ও সিপিআইএম থেকে এই পরিবারগুলি যোগদান করলো। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান আমাদের দলের অনেকটাই শক্তি বৃদ্ধি হবে বলে জানান তিনি। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক বিজেপি সভাপতি নিতাই মন্ডল, বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি অর্জুন মন্ডল, মৃগেন রায়, বাদল রায় সহ অন্যান্যরা।