THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

দাম বাড়লো ৮০০ টি ওষুধের! কি কি ওষুধের দাম বৃদ্ধি পেল দেখুন!

April 01, 2024 Reading...
আজ এপ্রিলফুল-ডে! কি ভাবছেন? আপনাদেরকে এপ্রিলফুল বানানো হচ্ছে? আজ্ঞে না! এদিন ১ এপ্রিল থেকে বাড়ল জীবনদায়ী ওষুধের দাম। হ্যা খবরটি সত্য। জ্বর সর্দি সহ প্রেসার, সুগার,অ্যান্টিবায়োটিক,পেইনকিলার, প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়ছে আজ থেকে। এদিন কেন্দ্রের তরফ থেকে এই ঘোষণা করা হয়, স্বাভাবিকভাবেই ওষুধের দাম বাড়ায় চিন্তায় মধ্যবিত্তরা।

আজ থেকে শুরু হল নতুন অর্থবর্ষ। আর এই অর্থবর্ষ থেকেই বেড়েছে ওষুধের দাম। তবে অতি সামান্যই বাড়ানো হয়েছে দাম। পুরনো দামের থেকে ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তচাপ, মধুমেহ, ভিটামিন, কোলেস্টেরল থেকে শুরু করে জ্বর, সর্দি-কাশির ওষুধও। এছাড়া বেড়েছে স্টেরয়েড, অ্যন্টিবায়োটিক ও পেইনকিলারের দামও। এই দাম বিগত দুই বছরের ওষুধের মূল্যবৃদ্ধির তুলনায় যৎসামান্য। অন্যদিকে, ২০২২-২০২৩ অর্থবর্ষে ১০ শতাংশ হারে এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ১২ শতাংশ হারে দাম বৃদ্ধিতে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র।