Lataguri
এবার লাটাগুড়িতে হাতির দাঁত উদ্ধার করলেন রেঞ্জার সঞ্জয় দত্ত
April 03, 2024
Reading...
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: পাচারের আগে দুইটি হাতির দাত (Elephant's Tusk) সহ দুইজনকে গ্রেপ্তার করলো লাটাগুড়ি (Lataguri) রেঞ্জর অফিসের বনকর্মীরা। মঙ্গলবার ময়নাগুড়ি (Maynaguri) সংলগ্ন ঝাঝাঙ্গি থেকে একটি স্কুটি থেকে দাত দুটি উদ্ধার হয়। হাতি দাত দুটির ওজন প্রায় সারে ৫ কেজি। ওই পাচারে যুক্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো আলিপুরদুয়ারের ইয়াস্কা দুকপা (Yaska Dukpa) ও ভুটানের বাসিন্দা ওয়াংদি (Wangdi)।
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের (Sanjay Dutta) নেতৃত্বে অভিযান চালিয়ে পাচারের আগেই এই হাতির দাত দুটি উদ্ধার করা হয়। পাচারের ব্যবহৃত একটি স্কুটিকেও বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা বনদপ্তরের জেরায় স্বীকার করেছে, ভুটান (Bhutan) হয়ে অন্য দেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাত গুলি। বুধবার ধৃতদের জলপাইগুড়ি (Jalpaiguri) আদালতে পাঠানো হয়।
