Cricket
অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা!
April 30, 2024
Reading...
অবশেষে ঘোষিত হলো টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপের দল (T20 World Cup team announced!)। ২ রা জুন থেকে শুরু হতে চলা এই বিশ্বকাপের জন্য ভারতীয় (Indian) ক্রিকেট বোর্ডের তরফ থেকে ১৫ জনের যে দল ঘোষণা করা হলো সেই দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও আগে বিসিসিআই সভাপতি জয় শা জানিয়েছিলেন রোহিতের নেতৃত্বেই খেলবে গোটা দল। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের হতে চলেছে এই প্রতিযোগিতা ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি , বুমরার মত খেলোয়াড়রা এবং দীর্ঘ কয়েক মাস পর ফেরার রিষভ পন্থ তিনিও রয়েছেন এই দলের এছাড়াও থাকছেন যশস্বী জয়সওয়াল , সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ , মহম্মদ সিরাজ। রিজার্ভ হিসেবে থাকছেন শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
