THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

লোকসভা ভোটের প্রথম দফা সম্পন্ন! কড়া নিরাপত্তায় জলপাইগুড়ির স্ট্রং রুম

April 20, 2024 Reading...
শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফা।জলপাইগুড়ি লোকসভার ১২ জন প্রার্থীর ভাগ্য এখন স্ট্রং রুমে বন্দি।জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে শেষ হাসি হাসবে কে সেজন্য অপেক্ষা করতেই হবে আগামী ৪ জুন তারিখ পর্যন্ত।বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফা।বর্তমানে আধা সামরিক বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমে ইভিএম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে করা হয়েছে স্ট্রং রুম।সেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ঘেরাটোপে রয়েছে ইভিএম।শনিবার সকালে সব দলের এজেন্ট ও প্রার্থীরা স্ট্রং রুমে যান।সেখানে তাদের উপস্থিতিতে এভিএম সিল করা হয়।