THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ভোট আগে, পরে বিয়ে, বিয়ের আগে ভোট দিলেন হবু বর

April 19, 2024 Reading...
বিয়ের আগে ভোটের লাইনে দাড়িয়ে হবু বর।বিয়ের পাঞ্জাবি পড়ে বরবেশে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে ভোট দিতে এলেন হবু বর। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা সত্যজিৎ রায়।আজ বিয়ে তার।এদিকে আজ প্রথম দফায় লোকসভা ভোটও।কিন্তু বিয়ের পিড়িতে বসার আগে নিজের ভোটটা দিয়ে যাবেন বলেই ঠিক করেছিলেন সত্যজিৎ রায়।সেইমতো এদিন বরবেশে দাড়িয়ে পড়েন ভোটের লাইনে।ফালাকাটায় ১৮৬ নম্বর বুথে ভোট দেন তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যে কোনও কিছুই বাধা হতে পারে না সেটাই যেন দেখিয়ে দিলেন হবু বর সত্যজিৎ রায়।