THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

কোচবিহারের শীতলকুচিতে চোখ ফাটল ভোটারের

April 19, 2024 Reading...
কোচবিহারের শীতলকুচির ছোটশালবাড়ি অঞ্চলের অন্তর্গত জমিরউদ্দিন উচ্চবিদ্যালয়ে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে চোখ ফাটল এক ভোটারের।অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ভোটারের নাম বিনোদ সরকার।এদিন ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন বিনোদ।অভিযোগ, সেইসময় তৃণমূলের লোকেরা তাকে লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছোঁড়ে।ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।বর্তমানে এলাকায় রয়েছে পুলিশ প্রশাসন।