THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বাড়িতে বসেই লোকসভা নির্বাচনের ভোট দিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার

April 10, 2024 Reading...
অনুপম রায়, রাজগঞ্জ: বুধবার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে বাড়িতে বসে ভোট দেন দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার। উল্লেখ্য, নির্বাচন কমিশনের এবছর বাড়িতে বসেই ভোটদান বা হোম ভোটিং প্রসেস ঘোষণা করেন। যেখানে ৮৫ বছর বয়সের বেশি প্রবীণরা এবং অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, পুলিশ, দমকল, রেলকর্মী সহ এধরনের ১৮টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন এই সুযোগ পাবেন।

যাঁরা বাড়ি বসে ভোট দিতে চান, তাঁদেরকে আগাম নির্দিষ্ট ফরমায় আবেদন করতে হবে। সেই আবেদন গৃহীত হলে দুজন নির্বাচনী অফিসার যাবেন ভোটগ্রহণ করতে। এদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী সহ রিটার্নিং অফিসার, একজন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষী থাকবেন। আগামী ১৯ এপ্রিল ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় প্রথম দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ক্ষেত্রে গত ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার পর্ব। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও এই হোম ভোটিং প্রসেস শুরু হয়েছে।