THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

উচ্চমাধ্যমিকে জলপাইগুড়ি জেলায় চতুর্থ বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষ্ণা রায়

May 09, 2024 Reading...
উচ্চমাধ্যমিকে এবার রাজগঞ্জ বিধানসভায় প্রথম এবং জলপাইগুড়ি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষ্ণা রায়। তার প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে ৪৭৯। অভাবের সঙ্গে লড়াই করেই দুর্দান্ত ফলাফল। আগামীতে WBCS পড়ে অধিকারিক হতে চায় মেয়ে। রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা। মা চা শ্রমিক, বাবা ছোট ব্যবসা করেন। এই দিয়েই তিন মেয়েকে সামলাতে হচ্ছে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ছোট মেয়ে তৃষ্ণা রায় দুর্দান্ত রেজাল্ট করেছে। কৃষ্ণার মা-বাবা জানাল, তাদের সামান্য আয় দিয়েই কোন রকমে সংসার চলছে। তার দিদিরাও পড়াশুনা এবং খেলাধুলায় যথেষ্ট ভালো।