THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

অভাবের মধ্যেও মাধ্যমিকে নজরকাড়া ফলাফল অঙ্কিতার

May 04, 2024 Reading...
অভাবের মধ্যেও নজরকাড়া ফল শিলিগুড়ির অঙ্কিতার। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৪২। আশিঘর এলাকার বাসিন্দা অঙ্কিতা রায়। শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা। অঙ্কিতার বাবা শারীরিক ভাবে অসুস্থ তাই এখন আর আগের মতো কাজ করতে পারেন না। সারা দিনে ১-২ ঘণ্টা টোটো চালিয়ে যা আয় করেন তা দিয়েই চলে সংসার। অন্যদিকে অঙ্কিতার মা একটি দোকানে দর্জির কাজ করেন। অঙ্কিতার মা ঝর্না রায় জানান, মেয়ের এই সাফল্যে অনেক খুশি তিনি। সংসারে এতো অভাব অনটন পেরিয়ে এমন নম্বর নিয়ে মেয়ে পাশ করবে ভাবিনি। মেয়ে বলেছে আগামী দিনে সায়ন্স নিয়ে পড়ব। সেক্ষেত্রে আমাদের আর্থিক দিক দিয়ে সমস্যা হবে। যদি কেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয়।