Belakoba
বেলাকোবা শিকারপুর মার্কেটের পুরনো অফিসে রহস্যজনকভাবে আগুন!
May 13, 2024
Reading...
রাজগঞ্জ ব্লকের শিকারপুরের বেলাকোবা বটতলা মার্কেট কমপ্লেক্সের পুরনো পরিত্যক্ত অফিসে হটাৎ আগুন। ঘটনাঘিরে আংশিক চাঞ্চল্য এলাকায়। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সোমবার দুপুর নাগাদ হটাৎ মার্কেটের পুরনো অফিসে আগুনের ধোয়া লক্ষ করেন স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় আধা ঘন্টা পর জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পুরোপুরি আগুন নেভায়। যদিও ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনার প্রতিক্রিয়ার জন্য স্থানীয়ভাবে দমকল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। রাজগঞ্জ ও বেলাকোবার পার্শ্ববর্তী এলাকায় দ্রুত একটি দমকল অফিস স্থাপনের দাবি জানান স্থানীয়রা।
এবিষয়ে শিকারপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য নারায়ণ বসাক জানান, কি করে আগুন লাগলো তা বলা যাচ্ছে না, কারণ এই অফিস অনেকদিন থেকেই বন্ধ রয়েছে। তবে হয়তো বাইরের কোনো মানুষের আনাগোনা থাকলে বিড়ি সিগারেট খেতে গিয়েও আগুন লাগল লাগতে পারে। এই ঘটনার প্রায় অনেকক্ষণ সময়ের পর জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন পৌঁছায়। যদি এই আগুন এতক্ষণে নিয়ন্ত্রণে না আসলে বড়সড় দুর্ঘটনার সম্ভবনা ছিল।
