THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

তৃষ্ণা রায়ের পড়াশোনায় উৎসাহী করাতে সংবর্ধনা রাজগঞ্জ বিধায়কের

May 11, 2024 Reading...
অনুপম রায়, বেলাকোবা: ৪৭৯ পেয়ে উচ্চমাধ্যমিকে রাজগঞ্জ বিধানসভায় প্রথম এবং জলপাইগুড়ি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষ্ণা রায়। লেখাপড়ায় আরো উৎসাহী করাতে সংবর্ধনা দিলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেস্বর রায়। অভাবের সঙ্গে লড়াই করেই দুর্দান্ত ফলাফল। আগামীতে WBCS পড়ে অধিকারিক হতে চায় তৃষ্ণা।

রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা। মা চা শ্রমিক, বাবা ছোট ব্যবসা করেন। এই দিয়েই তিন মেয়েকে সামলাতে হচ্ছে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ছোট মেয়ে তৃষ্ণা রায় দুর্দান্ত রেজাল্ট করেছে। এদিন শনিবার রাজগঞ্জ বিধায়ক ও এলাকার জনপ্রতিনিধিরা সহ তৃষ্ণা রায়ের বাড়িতে যান কথা বলেন তৃষ্ণা রায়ের পরিবারের সঙ্গে। ফুলের তোড়া সঙ্গে মিষ্টি এবং ১০ হাজার টাকার একটি চেক দিয়ে সংবর্ধিত করেন তৃষ্ণা রায়কে।

এবিষয়ে বিধায়ক খগেস্বর রায় বলেন, খুব ভালো লাগছে রাজগঞ্জ ব্লকের প্রথম এবং জলপাইগুড়ি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে তৃষ্ণা। ভবিষ্যতে WBCS পড়ে বিডিও হতে চায় সে, পড়াশোনায় কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা পাশে থাকবো। এবং আজকেও একটি ১০ হাজার টাকার চেক দিয়ে তাকে সংবর্ধিত করা হল। তৃষ্ণার এই সাফল্যে খুশি পরিবার থেকে এলাকার প্রতিবেশীরা।