Ambari
Rajganj: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারাল এক যাত্রীর!
May 01, 2024
Reading...
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারাল এক যাত্রীর। এদিন বুধবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা রেল-স্টেশনের কাছে। যদিও এখনও পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মৃত যুবকের পঢ়নে নীল রংয়ের হাফপ্যান্ট ও সাদা গেঞ্জি রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার বেলা প্রায় ৩ টা নাগাদ আমবাড়ি-ফালাকাটা রেলস্টেশন থেকে প্রায় কিছুটা দূরে রেললাইনে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
অসমগামী এক্সপ্রেস ট্রেন থেকে ওই যুবক পড়ে গিয়েছে বলে অনুমান স্থানীয়দের। ঘটননার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। তৎক্ষনাৎ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও ওই যুবক ট্রেন থেকে কিভাবে পড়ে গিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
