Exclusive
Remal Cyclone | রেমালের প্রভাব পড়লো বাগডোগরাতেও, বন্ধ প্রায় একাধিক বিমান চলাচল
May 26, 2024
Reading...
রেমালের প্রভাব যখন আকাশ পথেও। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপ যখন ক্রমশই ঘুর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিতে চাইছে, তখন তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা পেয়ে এবং রেমালের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে রবিবার দুপুরের পর থেকে সমস্ত বিমান চলাচল বন্ধ রাখার। যার প্রভাব পড়তে চলেছে শিলিগুড়ি অর্থাৎ বাগডোগরাতেও।
বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের সহকারি জেনারেল ম্যানেজার সুভাষ বসাক বলেন, ‘রবিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দমদম-কলকাতা কোনও বিমান চলাচল করবে না। রেমালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যে সময় বিমান চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে, তাতে ১০টির বেশি বিমান বাতিল হবে, ফলে সমস্যায় পড়তে হবে কয়েক হাজার যাত্রীকে।
