THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

মর্মান্তিক: লিচু খেয়ে মৃত্যু আড়াই বছরের এক শিশুর!

May 27, 2024 Reading...
এই গরমে লিচু খেতে প্রায় বেশিরভাগ মানুষেরই পছন্দ! তবে কে জানতো? একটা কিছু খেতে গিয়ে প্রাণ হারাতে হবে এক আড়াই বছরের শিশুকে! লিচু খাওয়ার সময় লিচুর বীজ গলায় আটকে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর ডাঙ্গাপাড়া এলাকায়। মৃত সেই শিশুর নাম শামীম আখতার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের ডাঙ্গাপাড়ার আলতাবুল রহমানের দুই শিশু সন্তান বাড়ির লিচু গাছের নিচে খেলা করছিল।সেসময় তার বাবা-মা ঘরে ছিলেন। দুই ভাই গাছ তলায় খেলা করার সময় তাদের সামনে গাছ থেকে একটি লিচু পড়ে।ছোট ভাই শামীম সেই লিচুটি বীজ সহ খাওয়ার চেষ্টা করে। আর এতেই বীজটি আটকে যায় শ্বাসনালীতে।পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। সেই শিশুর বাবা আলতাবুল রহমান বলেন, আমি ঘরে শুয়ে ছিলাম।বাইরে চিৎকারের আওয়াজ শুনে ছুটে যাই।গিয়ে দেখি ছোট ছেলের গলায় লিচুর বীজ আটকে গিয়েছে।সঙ্গে সঙ্গে ছেলেকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা আর হল না।