THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

প্রবল বৃষ্টিতে সিকিমে ধস, প্রাণ গেল তিনজনের

June 10, 2024 Reading...
প্রবল বৃষ্টির ফলে সিকিমে নালমো ধস। সিকিমের নামচিতে ধসে চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন জায়গায় ধস পড়েছে। বেশকয়েকটি বাড়ি ধসে গিয়েছে। ধসে চাপা পড়ে দুই ব্যক্তি ও এক মহিলার মৃত্যু খবর সামনে এসেছে। ঘটনার পর থেকে সিকিম প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ধসের জেরে সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইয়াংগ্যাং ও রাভাংলা সংযোগকারী ব্রিজ পাশাপাশি যার জেরে বন্ধ যোগাযোগ।