THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

গজলডোবা ক্যানেল রোডে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হস্তি শাবক

June 20, 2024 Reading...
গজলডোবা (Gajoldoba) ক্যানেল রোডে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হল একটি হাতি শাবক। বৃহস্পতিবার ভোররাতে মান্তাদারির গেটবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রথমত কি গাড়ি ধাক্কা মেরেছে তা কারো নজরে পড়েনি তবে সিসিটিভি ফুটেজ থেকে দেখা মেলে সেই হস্তি শাবককে ডাম্পার ধাক্কা মারে!। হাতিটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্থানীয়দের নজরে পড়ে একটি বাচ্চা হাতি গুরুতর জখম অবস্থায় পাকা রাস্তার উপরে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মান্তাদারি বিট অফিসের বনকর্মীরা। সেখান থেকে হাতিটিকে তুলে পিকআপ ভ্যানে করে বেঙ্গল সাফারিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

গজলডোবা — ফুলবাড়ী ক্যানেল রোডের গেটবাজার থেকে গজলডোবা পর্যন্ত দুই দিকে রয়েছে গভীর জঙ্গল। দ্রুতগতির গাড়ির কারণে বন্যপ্রাণীরা দুর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। বৈকন্ঠপুর ডিভিশনের ডিএফও এম রাজা জানান, সম্ভবত রাতের দিকে কোনো ভারী গাড়ি হাতিটিকে ধাক্কা মেরেছে। হাতিটির চিকিৎসা চলছে বেঙ্গল সাফারিতে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। (ঘটনার একদিন পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই হস্তি শাবককে ডাম্পারের ধাক্কা মারার সিসিটিভি ফুটেজ)
     সর্বশেষ আপডেট: ২২ জুন ২০২৪