India Vs South Africa
১০০ টপকে ৪ উইকেট হারাল ভারত
June 29, 2024
Reading...
১৫ তম ওভারে বল করতে আসেন মারকো জানসেন। তাঁর ওভারের প্রথম বলেই ছক্কা মারেন শিবম দুবে। ওভারে ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৮ রান। কোহলি ৪৬ রানে ব্যাট করছেন। শিবম দুবে করেছেন ৯ রান। জানসেন ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন। ১৪তম ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। তাঁর ওভারের প্রথম বলেই ছক্কা মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান অক্ষর প্যাটেল। ১৩.৩ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন অক্ষর। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ৩১ বলে ৪৭ রান করেন অক্ষর। মারেন ১টি চার ও ৪টি ছক্কা। ভারত ১০৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ওভারে ১০ রান ওঠে। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০৮ রান। কোহলি ৪৪ রানে ব্যাট করছেন। রাবাদা ৩ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
